কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে শনিবার দুপুরে সিফাত (১৪) নামে এক কিশোর বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ থাকার পর সদরঘাট নৌ-ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে থানার মান্দাইল খালের ঘাট এলাকায় নদী থেকে সিফাতের লাশ উদ্ধার করে।
নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সিফাত কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকার কাওসার মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে সিফাতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
