পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা

ঘটনাস্থল পরিদর্শন করলেন মন্ত্রীপরিষদের সচিবসহ সংশ্লিষ্টরা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:৪০

গত শুক্রবার পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল হাসান, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), চাইলাউ মারমা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।