ভাঙা হলো দিল্লির রোহিঙ্গা ক্যাম্প

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০০:৩৪

দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের কাছে রোহিঙ্গাদের একটি অস্থায়ী ক্যাম্প ভেঙে দিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন। গৃহহীন অসংখ্য পরিবার। মদনপুর খাদারের রোহিঙ্গা শিবিরে কিছুদিন আগেই আগুন লেগেছিল। দমকল গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পের অধিবাসীদের বক্তব্য, বারবার তাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তবে প্রশাসন তখন সে কথা মানতে চায়নি। সম্প্রতি সেই ক্যাম্পের লাগোয়া উত্তর প্রদেশের সেচ দপ্তরের জমিতে তৈরি হওয়া শিবির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উত্তর প্রদেশের সেচদপ্তর এই অপারেশন চালিয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লির জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর প্রদেশের সেচদপ্তরের জমির ওপর কোনো অনুমতি না নিয়েই ক্যাম্প তৈরি করা হয়েছিল। তাদের সেখান থেকে তুলে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়াই ছিল উদ্দেশ্য। —ডয়চেভেলে