করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর সেটা নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তিনি ‘করোনা ভাইরাসকে ভয় পাওয়া উচিত নয়’ বলে মন্তব্য করেছিলেন। টুইটারে তিনি লেখেন, এক সপ্তাহ আগে আমার করোনা পজিটিভ হলেও এখন সম্পূর্ণ সুস্থ। উপসর্গগুলো খুবই সাধারণ ছিল। যারা এখনো টিকা নেননি তাদের নেওয়ারও আহ্বান জানান সাজিদ জাভিদ। তার এই মন্তব্যের পর বিরোধী লেবার পার্টি সমালোচনা করে বলে, এর মাধ্যমে করোনার বিধিনিষেধ চলা মানুষদেরই অবজ্ঞা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি ক্ষমা চান এবং ঐ পোস্ট মুছে দেন। —বিবিসি
