করোনা ভাইরাসের টিকা নিয়ে উপহাস করা যুক্তরাষ্ট্রের এক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন। ৩৪ বছর বয়সি স্টিফেন হারমন আক্রান্ত হওয়ার পর প্রায় এক মাস অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার হিলসং প্রতিষ্ঠাতা ব্রায়ান হউস্টন হারমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্টিফেন লস অ্যাঞ্জেলসের হিলসং মেগাচার্চের সদস্য। তিনি করোনা টিকার কঠোর বিরোধিতাকারী। তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। —বিবিসি
