রামপুরায় বাসায় যুবকের লাশ

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০০:৩৭

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে আল মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রামপুরা থানার এসআই কামরুল হক জিহান জানান, আল মামুন পূর্ব রামপুরার একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটিতে তার বাসার অন্যরা গ্রামে যান। এ সময় তিনি একাই ছিলেন। শনিবার রাত ১০টার দিকে তার অফিসের কয়েক জন সহকর্মী বাসায় এসে দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেন তারা। দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে গলায় ফ?াঁস দিয়ে আল মামুন আত্মহত্যা করেছেন।