রাজধানীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন—সমীর কুমার (৩৮) ও সবুজ হাওলাদার ওরফে কেনান (২৭)। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র?্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রাণী দাস জানান, রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ্ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ সমীরকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। একই রাতে হাতিরঝিল এলাকা থেকে ৩১০ গ্রাম হেরোইনসহ কেনানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
