এনটিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচলনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন সারিকা সাবরিন, সজল নূর, ফখরুল বাশার মাসুম, বৈদ্যনাথ সাহা, রাশেদা রাখী প্রমুখ। ‘সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরণ। বাপ বেঁচে নেই। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরণ দেখতে একটু আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে। উমন একদিন একটা অদ্ভুত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেন এসেছে কিরণের খোঁজে। তখনই জানা যায় কিরণ আসলে মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমুদ্রের পাড়ে কিরণকে খুঁজে পায় নিঃসস্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরণ এদের কাছেই বড় হয়।
