পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ৪৪ দফায় বেড়েছে

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:০৬

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা অর্থাত্ ৪৪ দফা বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের মতো এবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আজ ২৭ জুলাই থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে আরো ৪৩ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। ৪৩তম বারের মতো চলতি মাসের ১২ তারিখ থেকে গতকাল পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।