আখ চাষে ঝুঁকছেন চিতলমারীর কৃষকরা

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৪

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

অতিবৃষ্টি-অনাবৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান ও সবজির চাষ করে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিতলমারীর কৃষকেরা। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে আখ চাষে ঝুঁকছেন তারা। সরজমিনে দেখা যায়, উপজেলার সীমান্তবর্তী বলেশ্বর নদে জেগে ওঠা চরের জমিতে এ বছর ব্যাপকভাবে আখ আবাদ করা হয়েছে। উপজেলার চরডাকাতিয়া গ্রামের শচিন বালা, স্বপন মজুমদার, মিলন, কিরণসহ একাধিক আখচাষি জানান, ধান-সবজি চাষ করে প্রতি বছর লোকসান গুনতে হয়। কিন্তু ভালো ফলন হলে আখ চাষ অনেক লাভজনক। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস জানান, অন্যান্য এলাকার চেয়ে এখানকার মাটিতে আখ ভালো জন্মে।