ছাতকে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৪

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামের বাসীন্দারা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ করছে। গত রবিবার থেকে শুরু হওয়া এই সড়ক সংস্কার সোমবার শেষ হয়। গত বছর পরপর তিন দফা বন্যায় সড়কটি স্থানে স্থানে ভেঙে বেহাল হয়ে পড়ে। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় গ্রামবাসী চাঁদার মাধ্যমে ইট, বালু, বাঁশ, মাটি কিনে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়। তিররাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট নিরঞ্জন সরকার ও জাহেদুল ইসলাম আহবাব বলেন, সড়কটি অস্থায়ীভাবে সংস্কার করতে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে। এ সময় তারা সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কারের দাবি জানান।