জয়পুরহাট প্রতিনিধি
বাঁশ দিয়ে মাছ ধরার যন্ত্র চাঁই তৈরি (স্থানীয় নাম খলসানি) করে শত বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন জয়পুরহাটের বেড়ইল গ্রামের প্রায় ৪০০ পরিবার, যা জেলার চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন হাটবাজারে সরবরাহ করা হয়ে থাকে। বেরইল গ্রামের খলসানি তৈরির কারিগর ও বিক্রেতা রবীন চন্দ্র বলেন, বছরের ছয় মাস তাদের ব্যবসা ভালো চললেও বাকি ছয় মাস অভাব-অনটনে কাটাতে হয়। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় ঋণ পেলে পৈতৃক এ ব্যবসাকে আরো সম্প্রসারণ করা সম্ভব। খলসানি বিক্রেতা মোকলেছার রহমান বলেন, আকার অনুযায়ী বাজারে এখন প্রতি পিচ চাঁই বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকায়।
