মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ উদ্ভাবন হওয়ার পর থেকে গত কয়েক বছর ধরে আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন মনোহরদীর কৃষকরা। বোরা ধান ওঠার পর ও আমন রোপণের মাঝের সময়ে এই ধান চাষ হয়। এতে একই জমিতে বছরে তিনবার ধান উত্পাদন করে লাভবান হচ্ছেন কৃষক। উপজেলার চন্দনবাড়ী ব্লকের কৃষক মো. মোক্তার মিয়া জানান, তিনি এ বছর আট বিঘা জমিতে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আউশ ধানের চাষ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলায় এ বছর ৬০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। চাষকৃত জমিতে ৫ হাজার ২০০ মণ ধান উত্পাদন হবে বলে তিনি জানান।
