আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৮

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

টানা ছয় দিনের ঈদুল আজহার ছুটি শেষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। সোমবার সকালে উওর-পূর্ব ভারতের আগরতলা থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার থেকে সরকারি নিয়ম মেনে এবং করোনা সংক্রমণের বিষয়ে গুরুত্ব দিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকলেও হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে সপ্তাহে (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) তিন দিন সকাল ৮টা থেকে বেলা ৩টার মধ্যে পাসপোর্টধারীরা দেশে ফিরতে পারবেন।