মাধবপুরে প্রাচীন জনপদ থাকার সম্ভাবনা

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৫০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর ও দেবীপুর গ্রাম ঘেঁষা  গঙ্গাজলের মাজার ও পাশের পুকুরের চারপাশে প্রাচীন জনপদ থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয় এক বাসিন্দা একটি পুকুর খনন করতে গিয়ে অনেক পুরানো যুগের পাতিল বাসন হাঁড়ি পেয়েছেন। জানা যায়, মাজার সংলগ্ন গঙ্গাজলের পুকুরেও প্রাচীন যুগের ব্রোঞ্জের জিনিসপত্র পাওয়া গেছে। এখানে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর অনুসন্ধান চালালে অনেক কিছু মিলতে পারে। এ ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

মুজাহিদ মসি

মাধবপুর (কমলপুর), হবিগঞ্জ