গ্রামে করোনা ভ্যাকসিন

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৫০

করোনা মহামারির প্রকোপ ঠেকাতে ভ্যাকসিন গ্রহণের বিকল্প নেই। বিশ্বে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিশালী দেশ তাদের জনগণকে ভ্যাকসিনের আওতায় এনে করোনা মহামারিকে অনেকটা জয় করে নিয়েছে। যদিও সরকার শিক্ষিত জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয়েছে, তথাপি পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীকে করোনা ভ্যাকসিন তো দূরের কথা, লোকলজ্জায় তারা করোনা পরীক্ষাও করতে যায় না। ফলে অনেকেই করোনার লক্ষণ নিয়ে ঘরেই মারা যাচ্ছে। যেহেতু দেশের বিশাল জনগোষ্ঠী গ্রামে বসবাস করে তাই করোনা যুদ্ধে বিজয়ের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও ভ্যাকসিনের আওতায় আনতে সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে গ্রামাঞ্চলে গিয়ে প্রচারণা ও সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দেশকে এই ভয়াল দশা থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি ও জনসাধারণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবু তারেক, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়