সিলেট অফিস ও জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করা হয়। সোমবার নিকারের সভায় এ সিদ্ধান্ত হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্বাচনি এলাকা ও তার জন্মস্থান শান্তিগঞ্জকে উপজেলা হিসেবে নামকরণ করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। যার পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় শান্তিগঞ্জ উপজেলা স্বীকৃতি পেয়েছে। শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের সব দাপ্তরিক অফিস রয়েছে। এদিকে শান্তিগঞ্জ উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়ায় শান্তিগঞ্জে আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ২০০৬ সালে দক্ষিণ সুনামগঞ্জ গঠিত হয়।
