সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হয়েছে ৪২৫ বোতল ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এ সময় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১০ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: অনিয়ম হলে কোনো আপোষ নয়, প্রয়োজনে ভোট বন্ধ : সিইসি
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে
