পটিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৫৩

পটিয়ায় কলেজছাত্রী ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে শাহাদাত হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে গত রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার নুরুল আলমের ছেলে। গতকাল সোমবার তাকে থানায় হস্তান্তর করেছেন র্যাব-৭ এর সদস্যরা।

পুলিশ জানান, কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শাহদাত। গত ১০ জুলাই রাত সাড়ে ১০টায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলি গ্রামে ধর্ষণের পর তাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা চালায় শাহদাত। এক পর্যায়ে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা ঐ ছাত্রীকে উদ্ধার করে পটিয়া হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় কলেজ ছাত্রীর ভাই বাদী হয়ে একটি মামলা করেন। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।