কুষ্টিয়া মেডিক্যালের সাত ইন্টার্ন চিকিত্সক করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৫৩

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটড হাসপাতালে দায়িত্বরত সাত ইন্টার্ন চিকিত্সক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আরএমও ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ডা. মামুন-অর-রশিদ, ডা. মৃদুলা ভট্টাচার্য ও ডা. প্রীথাকে কুষ্টিয়া করোনা ডেডিকেটড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যরা কলেজের হোস্টেলের কক্ষে আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন। তাদেরকেও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, একযোগে হাসপাতালের সাত জন চিকিত্সক করোনায় আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের চিকিত্সাসেবা যাতে বিঘ্ন না হয় সেজন্য ইন্টার্ন চিকিত্সকদের অপর একটি টিমকে নিয়োজিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগী ও উপসর্গে মারা গেছে মোট ৫১৪ জন।