গাইবান্ধার সুন্দরগঞ্জে চাচা শ্বশুরের দাফনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ভাতিজা বউয়ের মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ১১ টার দিকে উপজেলার কচুয়ার খামার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লিচু বেগম (৩২)। তিনি গাইবান্ধা শহরে বসবাসরত তার আপন ভাতিজা লিটন মহুরীর স্ত্রী।
আরো পড়ুন: পাখির বাসা দেখাতে নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
জানা গেছে, বুধবার ভোরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের মৃত দানেশ চাকলাদারের ছেলে আবুল কাশেম চাকলাদার বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। এ সংবাদ শুনে গাইবান্ধা শহরে বসবাসরত তার আপন ভাতিজা লিটন মহুরীর স্ত্রী লিচু বেগম ছেলের মোটরসাইকেল যোগে দাফনে অংশ নিতে সাড়ে ১১ টার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কচুয়ার খামার নামক স্থানে পৌছা মাত্রই বিপরীত থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক রিমন মিয়াকে (২২) আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান।
ইত্তেফাক/বিএএফ
