মহামারি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন। গত ১৬ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন রিজভী আহমেদ। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন।
