পেগাসাসকাণ্ডে তদন্ত কমিশন গঠন করেছে মমতার সরকার

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০০:৩৪

ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। গতকাল সোমবার দিল্লি যাওয়ার আগে নবান্নে সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছি আমরা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এ তদন্ত কমিশনের দায়িত্বে থাকবেন। এনকোয়্যারি অ্যাক্ট (১৯৫২)-এর আওতায় এই কমিশন গঠন করা হয়েছে।’ —আনন্দবাজার পত্রিকা