পাকিস্তান-শাসিত কাশ্মীর বা আজাদ কাশ্মীরে (পিওকে) রবিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার আবদুল রশিদ সুলেহরিয়া বলেন, নির্বাচনে ৪৫ আসনের মধ্যে ইমরান খানের পিটিআই জয় পেয়েছে ২৫টিতে। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি ১১ আসন ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) পেয়েছে ছয় আসন। আজাদ কাশ্মীরের বর্তমান প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দারের দল দুটি আসনে লড়াই করে একটিতে জয় পেয়েছে। দুটি স্থানীয় দল জিতেছে একটি করে আসন। —রয়টার্স
