খুলনা বিভাগে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৪:১৩

খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ জনের। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে ৫ জনের মৃত্যু, বেড়েছে সংক্রমণ

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে । এছাড়া খুলনায় ৯ জন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে, বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরায় একজন মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ২৬৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ৯৬৩ জন।

ইত্তেফাক/এমআর