সিলেট বিভাগে করোনায় মৃত ৭, আক্রান্ত ৭০৮

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৫:০৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ জনের।

আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০৮ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৪১৬, সুনামগঞ্জ ১২০, হবিগঞ্জ ৬৬ ও মৌলভীবাজার জেলার ১০৬ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ১ হাজার ৭৯১ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৭০৮ জনের ফলাফল পজিটিভ আসে। এতে বিভাগে সংক্রমণের হার হচ্ছে ৩৯ দশমিক ৫৩ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৬ হাজার ৯১৮ জন।

খুলনা বিভাগে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

এদিকে গত একদিনে মৃত ৭ জনের মধ্যে সিলেট জেলার ৬ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরণ করেন ৬৩৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫০৮, সুনামগঞ্জে ৪৭, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজার জেলার ৫৩ জন রয়েছেন।

অপরদিকে গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থতার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ২২০ জন।

ইত্তেফাক/এমআর