মো. আল শাহরিয়ার সৌরভ
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, হাতিবান্ধা
রাসায়নিক বন্ধন
সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে:
প্রশ্ন-১২। পোলার সমযোজী যৌগ কাকে বলে?
উত্তর: যে সমযোজী যৌগে পোলারিটির সৃষ্টি হয় তাকে পোলার সমযোজী যৌগ বলে।
প্রশ্ন-১৩। CO2 অণুর আকৃতি কেমন?
উত্তরঃ CO2 অণুর আকৃতি সরল রৈখিক।
প্রশ্ন-১৪। যোজনী কাকে বলে?
উত্তর:কোনো মৌলের অন্য মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে ঐ মৌলের যোজনী বলে।
প্রশ্ন-১৫। ধাতব বন্ধন কী?
উত্তর:ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে।
প্রশ্ন-১৬। খাবার লবণের সংকেত কী।
উত্তর:খাবার লবণের সংকেত হলো NaCl (সোডিয়াম ক্লোরাইড)।
প্রশ্ন-১৭। যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো যুক্ত থাকে তাকে কী বলে?
উত্তর:যে শক্তি বলে অণুতে পরমাণুগুলো যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে।
প্রশ্ন-১৮। সালফিউরিক এসিডের একটি অণুতে কয়টি পরমাণু থাকে?
উত্তর:সালফিউরিক এসিড (H2SO4) এর একটি অণুতে মোট সাতটি পরমাণু থাকে।
