বায়োকেমিস্ট্রিতে ক্যারিয়ার গড়ার সুযোগ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:২২

জীবনের রসায়ন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাই হলো প্রাণরসায়ন বা জীবরসায়ন। এটি জীববিজ্ঞান ও রসায়নের মধ্যে সেতুবন্ধনস্বরূপ। গত শতাব্দী ছিল ভৌতবিজ্ঞান আর প্রযুক্তির। এই শতাব্দী হচ্ছে প্রাণরসায়নের। বিজ্ঞানের এই দিকটা এখনও মানুষের কাছে বেশির ভাগই অজানা। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। যেমন ধরা যাক ইবোলা ভাইরাস। এখনও এইডস আর ক্যান্সারের ভালো কোনো ওষুধ আবিস্কার হয়নি। তাই সারাবিশ্বে প্রাণরসায়ন নিয়ে চলছে প্রচুর গবেষণা। আগামী শতাব্দীর সব চ্যালেঞ্জ গ্রহণ করতে আমাদের দেশেও শুরু হয়েছে অনেক গবেষণা। বাংলাদেশে বায়োকেমিস্ট্রিতে ক্যারিয়ার গড়ার চমত্কার সব সুযোগ রয়েছে। এসব দিক সামনে রেখে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু করেছে এ বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স। এ ক্ষেত্রে ভালো রেজাল্টধারীরা বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ লাভ করেন। দেশে-বিদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও বায়োকেমিস্টরা বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষকতা, বিভিন্ন ওষুধ কোম্পানি, বায়োটেকনোলজি কোম্পানি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, ফরেনসিক ল্যাব, হাসপাতাল, ডায়াগনোস্টিক ল্যাব, কসমেটিকস ইন্ডাস্ট্রি ইত্যাদিতে কাজ করতে পারেন। এসবের বাইরেও বায়োকেমিস্ট্রিতে ডিগ্রিধারীদের জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বহুজাতিক কোম্পানি, ব্যবসা ইত্যাদিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিগুলোতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি হলেই যেহেতু আবেদন ও চাকরি পাওয়া যায় সেহেতু বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদন করা ও নিয়োগ লাভের প্রচুর সুযোগ আছে। এই সংক্রান্ত বিষয় জানতে এই নম্বরে ০১৮১১৪৫৮৮৬২ যোগাযোগ করা যেতে পারে।

ভর্তির যোগ্যতা :বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস।

এনআইএসটিতে পড়ার সুবিধা :নিজস্ব ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, অভিজ্ঞ অধ্যক্ষের নেতৃত্বে যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলী, সমৃদ্ধ লাইব্রেরি, যাতায়াত ও হোস্টেল সুবিধা, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষাঋণ ও বীমা সুবিধা, ব্যবসার জন্য ফান্ড, কর্মসংস্থানের জন্য সহযোগিতা, অত্যাধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং আধুনিক প্রযুক্তিগত সুবিধাসমৃদ্ধ ক্যাম্পাস। বিস্তারিত :ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল কনকর্ড টাওয়ার, ১৯/১, পান্থপথ, ঢাকা। ওয়েব :www.nist.edu.bd