পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার বোয়ালিয়া বীজ উত্পাদন খামারে আমনের আবাদ পুরোদমে শুরু হয়েছে। খামারে আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বোয়ালিয়া বীজ উত্পাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো. হারুন জানান, আবহাওয়া ভালো থাকায় রোপা আমনের আবাদ এগিয়ে যাচ্ছে। কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকা হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগ না হলে খামারে উত্পাদিত ধানের ফলন থেকে বীজ তৈরির লক্ষ্যমাত্রা অর্জিত হবে। খামার সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে খামারে ৫৮ একর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
