ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জ পৌরসভার ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের বাজারের অংশে মার্কেন্টাইল ব্যাংকের সামনের অংশ দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। এতে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন ও পায়ে হাঁটা মানুষগুলো চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে সয়লাব হয়ে পড়ে সড়ক। সড়কের এ অংশের অবস্থার স্থায়ী সমাধান করে চলাচল উপযোগী করার জন্য পৌর মেয়রের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী সড়কে ভোগান্তির সত্যতা স্বীকার করে জানান, আমি খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
