চিলমারীতে আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪০

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ইরি-বোরো ধান কাটার পর আমন ধানের চারা রোপণের আগের মধ্য সময়ে আউশ ধানের চাষ করছেন কৃষকেরা। উপজেলার মজাইডাঙ্গা এলাকার আনিছুর রহমান জানান, গত বছর তিনি দুই একর জমিতে আউশ ধানের চাষ করেছিলেন। ইরি-বোরো ধান কাটার পর বিরি-৪৮-এর চারা রোপণ করেছিলেন। রোপা আমনের চারা রোপণের আগে ধান কাটা ও মারাই শেষ করে একরে চৌদ্দ-পনেরো শ কেজি ফলন পেয়েছিলেন। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নীতেন্দ্রনাথ জানান, এটি লাভজনক আবাদ হওয়ায় অনেকেই এর প্রতি ঝুঁকছেন।