পাংশায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪২

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

পাংশায় সোমবার রাতে অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার পালেরডাঙ্গী গ্রামের মো. আলআমিন মন্ডল এবং শরিষা ইউনিয়নের শফিক মোল্লা।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালেরডাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে আলআমিন মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আলআমিন মন্ডলের তথ্যমতে, শরিষা ইউনিয়নের শরিষা বাজারের সাদিয়া এন্টারপ্রাইজ থেকে গ্রেফতার করা হয় শফিক মোল্লাকে। তার কাছে থেকে দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে বস্ফািরক, চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। এ বিষয়ে পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।