খাগড়াছড়ি জেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর উদ্যোগ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪৩

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা সদর হাসাপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫০ শয্যার অতিরিক্ত আরো ২০ শয্যার ব্যবস্থা করে রাখা হয়েছে। খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এখানে একমাত্র করোনা ভাইরাসের চিকিত্সার সুযোগ রয়েছে জেলা সদর আধুনিক হাসপাতালে। গত কয়েক দিন থেকে হাসপাতালে শয্যার তুলনায় রোগী বেশি ভর্তি করা হয়েছে। জেলা সদর হাসাপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট রয়েছে। কোরবানি ঈদের পর হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি ভর্তি হয়েছে।

এদিকে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সোমবার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি জরুরি ভিত্তিতে আরো ৩০ শয্যার একটি করোনা ইউনিট নির্মাণের নির্দেশ দেন।

জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলা সদর হাসাপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা ৫০ শয্যার অতিরিক্ত আরো ২০ শয্যার ব্যবস্থা করে রেখেছি।