খুলনায় প্রবেশ ঠেকাতে দুই খেয়াঘাট বন্ধ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪৩

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় লকডাউন কার্যকর এবং খুলনায় অনুপ্রবেশ ঠেকাতে এবার এলাকার গুরুত্বপূর্ণ দুটি খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী সঙ্গে নিয়ে সোলাদানা-দেলুটি ও বেতবুনিয়া-গড়ইখালী খেয়াঘাট বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। শুধু রোগী ছাড়া অন্যান্য যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য খেয়াঘাটের ইজারাদারকে কঠোর নির্দেশনা দেন ইউএনও খালিদ হোসেন। এরপর গড়ইখালী বাজার, মিনহাজ বাজার, বাইনতলা, আলমতলা, শিববাটী ব্রিজসহ বিভিন্ন স্থানে সেনা টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিধিনিষেধ উপেক্ষা করায় কয়েক জনকে জরিমানাও করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হকসহ সেনাবাহিনীর সদস্যরা।