তাড়াইলে যুবক খুন

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪৩

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা

তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজমুল হুদা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বাবা জামাল উদ্দিন জানান, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষ একই ইউনিয়নের ঘোষপাড়া বন্দের বাড়ির ছেলেদের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে নাজমুল হুদাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ব্যাপারে তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর ঘটনার তদন্তসাপেক্ষে আসামি গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে।