কেশবপুরে মুরগির খামারে গাঁজা চাষ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৪৩

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে মুরগির খামারে চাষকৃত তিনটি গাঁজাগাছ উদ্ধারসহ কামরুজ্জামান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।