ফটো ক্যাপশন

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৫০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির  বক্তব্য দেন এএমডি মো. ওমর ফারুক খান। এতে আরো বক্তব্য রাখেন ডিএমডি তাহের আহমেদ চৌধুরী

০০০০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা ও বরিশাল অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন

০০০

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্স অ্যাগেই নিস্ট টেরোরিজম শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে দুই ধাপে ব্যাংকের বিভিন্ন শাখার ১০০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ

০০০০

কনফার্মিং ব্যাংক হিসেবে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামে (জিটিএফপি) অংশ নিতে আইএফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং আইএফসির এশিয়া ও প্যাসিফিক ফিন্যানসিয়াল ইনস্টিটিটিউট গ্রুপের আঞ্চলিক শিল্প পরিচালক রোজি খান্না নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ মাইলফলক চুক্তি স্বাক্ষর করেন