টপটেন লুজারে তমিজউদ্দিন

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৫১

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে জানা গেছে, আগের দিন সোমবার লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৪০ টাকা বা ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়া, ফু-ওয়াং ফুড, পপুলার লাইফ ইনসিওরেন্স, একটিভ ফাইন, শাইনপুকুর সিরামিক, মাইডাস ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারদর কমেছে।