আত্মসচেতনতাই করোনা নিয়ন্ত্রণের চাবিকাঠি

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:২২

সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও জনমনে করোনার ভয় জাগাতে পারছে না! কোনো না কোনো অজুহাতে তাদের যেন ঘর থেকে বের হতেই হবে। প্রতিদিন জেলা ও উপজেলা শহরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি টহল দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। তবু ভয়কে উপেক্ষা করে কানামাছি খেলা চলছেই। কোনো কিছুর তোয়াক্কা না করেই জড়ো হচ্ছে সবাই চা স্টলে, আড্ডায়। এমনকি করোনা টেস্ট করাতেও নারাজ কিছু মানুষ। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। শহর থেকে গ্রামে এই সংক্রমণের হারটা বেশি আজকাল। নিরক্ষর ও অল্প শিক্ষিত মানুষ অসচেতনতার জন্য দায় অস্বীকার করতে পারবে না। প্রতিটি মানুষের আত্মসচেতনতা জরুরি। তা না হলে এই মহামারি থেকে আমরা কেউ বাঁচতে পারব না। তাই আসুন নিজের কথা নিজের পরিবারের তথা পুরো দেশের কথা চিন্তা করে সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে লকডাউন মেনে ঘরে থাকি, সুস্থ থাকি।

রাকিবুল হাসান, কিশোরগঞ্জ