ছেলেমেয়েদের বইমুখী করুন

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:২১

করোনাকালের বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য বসে না থেকে ছেলেমেয়েদের বাড়িতেই বইমুখী করুন। কারণ এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কেউ বলতে পারে না। অবসর সময়কে কাজে লাগাতে অভিভাবকদের সচেতন হতে হবে; অন্যথায় ছেলেমেয়েরা পড়ালেখায় পিছিয়ে যাবে। বই-খাতার সঙ্গে তাদের সম্পর্ক যেন আপনজনের মতো হয়—সেই বিষয়ে লক্ষ রাখুন।

মুহাম্মদ হেদায়ত উল্ল­াহ, মহেশখালী, কক্সবাজার