মোটরসাইকেল দুর্ঘটনা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:২৩

ঈদ পরবর্তী কয়েকদিন সড়কে মোটরসাইকেলের বেশ চাপ লক্ষ করা যায়। অল্পবয়সি ছেলেরা আত্মীয়স্বজন বা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়। এদের মধ্যে অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। অপ্রাপ্তবয়স্ক এসব চালক রাস্তায় উঠে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, একাধিক গাড়ি নিয়ে ঘুরতে বের হওয়া বন্ধুবান্ধবের প্ররোচনায় তারা গাড়ি অতিরিক্ত গতিতে চালায়। ফলে বেপরোয়া গতি, ওভারটেকিং কিংবা মুঠোফোনে কথা বলার কারণে সড়ক দুর্ঘটনায় শিকার হয়। এছাড়া বর্তমানে এসব চালক অল্পবয়সি বা লাইসেন্সধারী না হওয়ায় তারা হেলমেট বিহীন গাড়ি চালানোয় ট্রাফিক আইনে পড়ার ভয়ে গাড়ির গতি সব সময় বেশি রাখে। এজন্য রাস্তায় গাড়ি চালানোর সময় এসব তরুণ চালকদের থেকে সর্তক থাকতে হবে। ভালো মানের হেলমেট নিশ্চিত করে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব পরিহার করতে হবে। সর্বোপরি যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চললে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা কমে আসবে।

রিয়াদ হোসেন

শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা