স্পোর্টস রিপোর্টার
টোকিও অলিম্পিক শুরু হওয়ার বছর পাঁচেক আগে পদক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন আর্চারির কর্মকর্তারা। একটা টার্গেট করে এগিয়ে যাওয়ার স্বপ্নটা তুলে ধরেছিলেন। আর এবারের টোকিও অলিম্পক গেমসেও বাংলার ৬ ক্রীড়াবিদের মধ্যে সবার নজর ছিল আর্চার রোমান সানার ওপর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও রোমান সানার দিকেও বেশি নজর দিয়েছিল। সবার কেন্দ্র বিন্দুতে ছিলেন খুলনার এই আর্চার রোমান সানা। সবেধন নীলমনি রোমান সানা টোকিও অলিম্পিক গেমস হতে বিদায় নিয়েছেন। গতকাল তার শেষ লড়াই ছিল কানাডিয়ান আর্চারের বিপক্ষে। সেখানে হেরে অলিম্পিক গেমস শেষ করলেন বাংলার আর্চার রোমান সানা।
প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হার মেনে নিয়েঝেছন খুলনার ছেলে রোমান সানা।
বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ যদি অলিম্পিক গেমসে গিয়ে ভালো কিছু করতে পারে সেটা রোমানা সানাকে ঘিরেই ছিল। এখানে পদক জয়ের বিষয়টা বড় নয়। কারণ বাংলাদেশের ক্রীড়াবিদের পক্ষে অলিম্পিকে পদক জয় করা ভিষন কঠিন। রোমান সানা ভালো আর্চার। কিন্তু অলিম্পিকে গিয়ে যেসব আর্চারদের সঙ্গে লড়াই করতে হয় তারা আরো বেশি শক্ত প্রতিপক্ষ। তার পরও বলতে হয় বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে অন্যরা যতটুকু ভালো করেছেন কিংবা সামনে যারা ভালো করবেন তাদের সবার চেয়ে রোমান সানার পারফরম্যান্স যেকোনো বিচারে এগিয়ে থাকবে। আর্চারিতে অলিম্পিক গেমস হতে পদক জয় করতে হলে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আরো লম্বা সময় নিয়ে পরিকল্পনা গ্রহন করতে হবে। রোমান সানা টোকিও গিয়ে যতটুকু পারফরম্যান্স করেছেন সেটা খুব একটা খারাপও বলা যাবে না।
কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৪ জনের মধ্যে ১৭তম হয়েছিলেন। কাল এলিমিনেশন রাউন্ডে গ্রেট বৃটেনের টমহলকে ৭-৩ সেট পয়েন্ট হারিয়ে সেরা ৩২এ উঠেছিলেন। এটাও কম না। পরের রাউন্ডে রোমান সানার প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ডুয়েনাস। এটা ছিল প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। শুরুটা ভালো করেছিলেন রোমান। তার এগিয়ে যাওয়া কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখিয়েছিল। সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু আর্চারি এমন একটা খেলা কখন যে কি হয় বলা কঠিন। যেকোনো মুহুর্তে পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। কঠিন সময়টায় টিকে থাকতে পারলে এগিয়ে যাওয়া যায়।
রোমান সানা প্রথম ২৬-২৫ ব্যবধানে জয় পায়ন। শুরুটা সুন্দর হওয়ায় আরো পারফরম্যান্স করার সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে রোমান সানা হেরে গিয়েছেন। পিছিয়ে পড়েও চতুর্থ সেটে আবার জয় পেয়ে ৪-৪ ড্র চলছিল। শেষ সেটে ২৫-২৬ পয়েন্টে হেরে যান রোমান সানা। হাড্ডাহাডি লড়াই হয়েছে। হয়ত আফসোস থাকবে, দেশের মানুষ তাকিয়ে ছিল। ভাগ্য ভালো ছিল না। শেষ সেটের শেষ দিকে হয়ত নিশানা নিখুঁত ছিল না।
