সিদ্ধিরগঞ্জে ১২ জুয়াড়ি আটক

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জে ১২ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১১। গত সোমবার রাতে দক্ষিণ রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জুয়ার আস্তানা থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদিসহ তাদের আটক করে। আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহমুদুল হাসান গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় জুয়ার আসর বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মিডিয়া কর্মকর্তা আরো জানান, সোমবার রাতে দক্ষিণ রসুলবাগ এলাকার জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১৫৮৯৫ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধারসহ ১২ জুয়াড়িকে আটক করা হয়।