যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো : কবির (৩২), সাইফুদ্দিন (৩০) ও কাউছার (২৮)। এ সময় তাদের কাছ থেকে থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়।

র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপের পেছনে রাখা ক্যারেট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।