ফরিদপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালন করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষ্যে দিনব্যাপী বৃক্ষরোপণ, রান্না করা খাদ্য বিতরণ করা হয়। বিকালে শহরের থানা মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান মো. খান রাহাত, আহ্বায়ক কমিটির সদস্য আলী আসগর মানিক, আলী আশরাফ পিয়ার, হিমেলসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা এবং করোনামুক্ত বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়।
