ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সরকারি হাসপাতালে ফের ২ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন গতকাল মঙ্গলবার বিকালে এসে পৌঁছেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে নতুন করে প্রথম ডোজ দেওয়া শুরু হয়ে চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, মঙ্গলবার পিরোজপুর জেলা সিভিলসার্জন কার্যালয় থেকে এ হাসপাতালের জন্য তৃতীয় বারে বরাদ্দকৃত ১ হাজার ২০০ ভায়াল (২ হাজার ৪০০ ডোজ) চায়না সিনেফার্মা কোম্পানির ভ্যাকসিন আমরা পেয়েছি। যা আজ বুধবার থেকে নতুন করে প্রথম ডোজ দেওয়া শুরু হবে।
