টিকা গ্রহণের জন্য তথ্য জমার সময় বাড়িয়েছে রাবি কর্তৃপক্ষ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:০০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য চতুর্থ ধাপে তথ্য সংগ্রহণের সময় বাড়াল। আজ ২৮ জুলাই সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হবে। তথ্য দেওয়া যাবে ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তৃতীয় ধাপেও যারা আবেদন করতে পারেননি, তাদের অনেকেই ইতিমধ্যে নতুন জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন এবং অনেকের জাতীয় পরিচয়পত্র আবেদন প্রক্রিয়াধীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত হয়েছে। সে কারণে এসব ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চতুর্থ ধাপে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। যারা পূর্বে তথ্য দিতে পারেননি, তারা ২৮ জুলাই সকাল ১০টা থেকে (https:// sites.ru.ac.bd/studentnid/login.php) এই লিংকে গিয়ে তথ্য জমা দিতে পারবেন।