নীলফামারীতে নিহত ১৩ শ্রমিকের পরিবারকে চেক প্রদান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪

নীলফামারীতে ১৩ শ্রমিকের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের দেওয়া এক লাখ করে টাকার চেক হস্তান্তর করেছে  জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত স্বজনদের হাতে ওই চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর আলম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের উপ-মহাপরিদর্শক সোমা রায় প্রমুখ। 

আরো পড়ুন: সিঁড়ি থেকে ঘরে ঢুকিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় ট্রাকচাপায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৩ শ্রমিক নিহত হন।

ইত্তেফাক/বিএএফ