করোনা চিকিত্সায় হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে চিকলি ওয়াটার পার্ক

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:০০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর স্বাস্থ্য বিভাগের কাছে চারটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা যন্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি প্রদান করেছে চিকলি ওয়াটার পার্ক। এ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে সরবরাহ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বক্তব্য রাখেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, সিটি কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, হারাধন রায় হারাসহ রংপুর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিত্সক।