ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী যুবক হত্যা মামলায় দুই জন আটক

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:০১

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

উপজেলার টাউরা গ্রামে শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাকপ্রতিবন্ধী যুবক নয়ন হোসেন (২৫) নিহত হওয়ার ঘটনায় নিহত নয়ন হোসেনের চাচা আকবর আলী ১৮ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করে। মামলায় ঝিকরগাছা থানা পুলিশ হাসান (৩৭) পিতা মসলেম আলী, রুবেল (৩০) পিতা আব্দুল মালেককে সোমবার রাতে তাদের বাসভবন থেকে আটক করে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করে।